ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পিছিয়ে যেতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনার দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে দেশের ক্রিকেট। বেশ সফলভাবে শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ।

এবার আগামী মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আয়োজন করার কথা ছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে মাসের মাঝামাঝি সময় আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে বিসিবি।

শনিবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। টি-টোয়েন্টি কাপ সম্প্রচারের জন্য আন্তর্জাতিক ব্রডকাস্ট টেন্ডার দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। সেজন্যই টুর্নামেন্ট আয়োজন ৭-১০ দিন পিছিয়ে যেতে পারে।

জালাল ইউনুস বলেন, ‘ব্রডকাস্ট লোকাল বা আন্তর্জাতিক হতে পারে। তবে আমরা আন্তর্জাতিক ব্রডকাস্ট চেয়ে টেন্ডার দেব। এখানে ব্রডকাস্ট আলাদা থাকবে, প্রোডাকশন আলাদা থাকবে, ডিজিটাল কনটেন্টও আলাদা থাকবে। এমন হতে পারে কেউ ডিজিটাল কনটেন্টের জন্য নিতে পারে। অথবা ব্রডকাস্ট বা প্রোডাকশন নিতে পারে আলাদা আলাদা। ‘

টুর্নামেন্ট পেছানোর ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন। যেহেতু আমরা চেষ্টা করছি টেন্ডারটা আন্তর্জাতিক ব্রডকাস্টের জন্য। সেহেতু কিছু সময় (বিলম্ব) হতে পারে, ১৫ নভেম্বরের পরিবর্তে ৭ থেকে ১০ দিন পেছাতেও পারে। কিন্তু আমরা এখনো ১৫ তারিখ ধরে রেখেছি। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

পিছিয়ে যেতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

আপডেট সময় ০৭:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০