বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মাঝেমধ্যেই যোগাযোগ হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার প্রচারিত এক ইউটিউব পডকাস্টে তিনি জানান, শেখ হাসিনা শুধু তার সঙ্গেই নয়, অনেকের সঙ্গেই কথা বলছেন। প্রচারিত সেই ভিডিও ক্লিপটি সঠিক বলে নিশ্চিত করেছেন জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী লায়েস আহমেদ।
জি এম কাদেরের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফিরতে অত্যন্ত আগ্রহী। তবে বর্তমান বাংলাদেশ সরকার তার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে বলে জাতীয় পার্টির প্রধান উল্লেখ করেন।
পাশাপাশি নিজ দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দেওয়ার অভিযোগ তুলেছেন জি এম কাদের। তিনি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। পার্টি কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের প্রতিহত করে এবং বাইরে বের হলে হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করে দেওয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















