ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খেলা ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দুই টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০২০-২১ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে লঙ্কানদের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে প্রোটিয়ারা। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় টেস্ট হবে ০৩ জানুয়ারি, জোহানেসবার্গে। ঐতিহাসিক বক্সিং ডে এবং নতুন বছরের স্লটে হবে ম্যাচ দু’টি।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষ নভেম্বর-ডিসেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডের সময়সূচি ধার্য করেছে সিএসএ। ইংলিশদের বিপক্ষে এই সিরিজ আয়োজন নিয়ে সরকারের সবুজ সংকেতও পেয়েছে প্রোটিয়ারা।

এরপর ২০২০-২১ মৌসুমে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষ তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

খেলা ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৮:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০