ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ইরফানের বিষয়ে তদন্তে প্রভাব খাটানোর সুযোগ নেই : ডিএমপি কমিশনার

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, নৌ-বাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ নেই। সম্পূর্ণ সুষ্ঠুভাবে মামলার তদন্ত কার্যক্রম চালানো হবে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও থানা কমপ্লেক্সে আয়োজিত নারী ও শিশুদের দ্রুততম সেবার জন্য ‘কুইক রেসপন্স টিম’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মামলার তদন্তে প্রভাব থাকার কোনো সুযোগ নেই। চাইলেও এখানে কেউ প্রভাব খাটাতে পারবে না। আমরা দ্রুততম সময়ে এই মামলার তদন্ত করবো এবং অভিযোগপত্র জমা দেবো।

তিনি আরও বলেন, মামলাটি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সচরাচর হত্যাকাণ্ডের ঘটনা থাকলে উপ-পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন না। কিন্তু এই ঘটনার পরপরই রমনা বিভাগের ডিসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

ইরফানের বিষয়ে তদন্তে প্রভাব খাটানোর সুযোগ নেই : ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৪:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০