ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন ম্যাচ পর জয়ের মুখ দেখলো চেন্নাই

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

রোববার (২৫ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে ৬ উইকেটে ১৪৫ রান করে ব্যাঙ্গালুরু। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। ওপেনার রুতুরাজ গাইকওয়াডের অর্ধ-শতকে ২ উইকেটে ১৫০ রান করে ধোনিরা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ব্যাঙ্গালুরু। দুই ওপেনার দেবদূত পাডিক্কাল ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি ভাঙেন স্যাম কারেন। ফিঞ্চের (১৫) বিদায়ের পর স্কোরবোর্ডে আর ১৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার পাডিক্কাল (২২) । দুঃসময়ে ধীরগতির ব্যাটিংয়ে দলকে টেনে নিতে থাকেন কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। দুজনের গড়েন ৮২ রানের জুটি।

ইনিংসের শেষদিকে হাত খুলে খেলা শুরু করতেই ৩৬ বলে ৪ চারে ৩৯ রান করে বিদায় নেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বিদায় নিলেও ফিফটি তুলে নেন কোহলি। তবে এরপর আর এগোতে পারেননি। কারেনকে দ্বিতীয় উইকেট উপহার দেওয়ার আগে ৪৩ বলে ১ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি।

ভারতীয় অধিনায়কের বিদায়ের আর দাঁড়াতে পারেননি ব্যাঙ্গালুরুর আর কোনো ব্যাটসম্যান। দ্রুত সাজঘরে ফেরেন মঈন আলী (১) ও ক্রিস মরিস (২)। গুরকিরাত সিং ২ ও ওয়াশিংটন সুন্দর ৫ রানে অপরাজিত ছিলেন।

মামুলি রান তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তুলে চেন্নাই। ১৩ বলে ২৫ রান করে ওপেনার ফাফ ডু প্লেসিস ফিরলেও আম্বাতি রাইডু (৩৯) ও অধিনায়ক ধোনিকে (১৯) সঙ্গে করে জয় নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার গাইকওয়াড। তার ৫১ বলে ৬৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছক্কায়।

এই জয়েও অবশ্য কোনো লাভ হচ্ছে না চেন্নাইয়ের। কারণ চলতি আইপিএলে প্লে-অফে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে ধোনিদের। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত তারা রাজস্থান রয়্যালসকে টপকে তালিকায় সাতে ওঠে এসেছে। অন্যদিকে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে ব্যাঙ্গালুরু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তিন ম্যাচ পর জয়ের মুখ দেখলো চেন্নাই

আপডেট সময় ০৮:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০