ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরগঞ্জে খুনের মামলায় চার জনের ফাঁসি

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি ডাকাতিসহ খুনের মামলায় আদালত দুই সহোদরসহ চার জনকে ফাঁসি ও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেইসাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে কাশেম ও তার সহোদর ভাই নজরুল, একই গ্রামের ফজলুর রহমানের ছেলে লিটন ও মৃত শুকুর মাহমুদের ছেলে ছাত্তার। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিংগুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে খোকন, আব্দুল কাদিরের ছেলে সিরাজ উদ্দিন ওরফে সিরাজ, আব্দুল বারীর ছেলে কান্তু মিয়া ও আসনপুর গ্রামের মৃত চানফরের ছেলে শাহেদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৩ এপ্রিল রাত দেড়টার দিকে করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের গণপূর্ত বিভাগের সাবেক কর্মচারী আব্দুর রহমান আমিনের বাড়িতে আসামীরা ডাকাতি করার জন্য ঢুকে। এ সময় আসামিরা আব্দুর রহমানকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার স্ত্রী নূরুন্নাহারকেও ছুরিকাঘাত করে আসামিরা। পরে নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।

প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নূরুন্নাহার বাদী হয়ে চিহ্নিত ৮ জনসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। ২০০৮ সালের ২৮ জানুয়ারি সিআইডির এএসপি রফিকুল ইসলাম ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে খুনের মামলায় চার জনের ফাঁসি

আপডেট সময় ১২:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০