ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রাবাসে ধর্ষণ: তিন আসামি আদালতে, একজনের স্বীকারোক্তি

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবেঁধে ধর্ষণের আলোচিত ঘটনায় রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে তোলা হয়েছে। এর মধ্যে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।

শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে তাদের সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে তোলা হয় মামলার ১ নম্বর আসামি সাইফুর রহমান, ৪ নম্বর আসামি অর্জুন লস্কর ও ৫ নম্বর আসামি রবিউল ইসলামকে।

আদালত সূত্র জানায়, এর মধ্যে অর্জুন লস্কর ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার জবানবন্দি আদালতে রেকর্ড করা হচ্ছে।

গত ২৫ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ তরুণী। ধর্ষণের সঙ্গে জড়িত যুবকেরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় তরুণীর স্বামী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রাবাসে ধর্ষণ: তিন আসামি আদালতে, একজনের স্বীকারোক্তি

আপডেট সময় ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০