ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

আমাদের দুই দেশের বন্ধুত্ব ঐতিহাসিক: রীভা গাঙ্গুলি

আকাশ জাতীয় ডেস্ক:  

ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেছেন, মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারত ও বাংলাদেশ দুই দেশকেই বেঁধে রেখেছেন। আমাদের দুই দেশের বন্ধুত্ব ঐতিহাসিক।

বুধবার দুপুর ২টায় ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে অবস্থিত মহাত্মা গান্ধী অভয় আশ্রম মহাশ্মশান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রিভা গাঙ্গুলি বলেন, মহাত্মা গান্ধীর আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য বাংলাদেশে যতগুলো গান্ধী আশ্রম আছে সেগুলোতে সেমিনার করে গান্ধী সম্পর্কে জানার চেষ্টা করছি।

অনুষ্ঠানে দোহারের কৃতীসন্তান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর সময় থেকে ভারত বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হয়। সেই পথ ধরে আমরা এগিয়ে চলেছি। আজকে ভারতের হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে অফিসিয়াল সাক্ষাৎকার ছিল। সেই মিলনমেলাটা আজ দোহারেই শেষ হল।

ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, নবাবগঞ্জের ওসি মো. সিরাজুল ইসলাম শেখ, দোহার থানার ওসি মোস্তফা কামাল, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, আওয়ামী লীগ নেতা ফজলুল হক প্রমুখ।

ভারতীয় হাইকমিশনার গান্ধী অভয়াশ্রম পরির্দশন শেষে অতিথিদের নিয়ে বৃক্ষরোপণ করেন। ভবিষ্যতে এসব অভয়াশ্রম সংরক্ষণে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

আমাদের দুই দেশের বন্ধুত্ব ঐতিহাসিক: রীভা গাঙ্গুলি

আপডেট সময় ০৯:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০