ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রবাসীদের ফেরাতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে

আকাশ জাতীয় ডেস্ক:  

সৌদি প্রবাসীরা দেশটিতে যেন ফিরে যেতে পারে সে চেষ্টা চলছে জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, টিকিটের চলমান সংকট নিরসন ও প্রবাসীদের ফিরে যেতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

আগামী রোববারের (২৭ সেপ্টেম্বর) মধ্যে সৌদি কর্তৃপক্ষের জবাব মিলবে।

তাই আপডেট জানতে প্রবাসীদের আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সৌদি প্রবাসীদের ছয় প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

ইমরান আহমদ বলেন, সৌদি প্রবাসীদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়েছি। এসময়ের মধ্যে তাদের সমস্যার বিষয়ে আপডেট জানাবো। সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশা করি একটা রেজাল্ট পাওয়া যাবে।

সৌদি আরবে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে বুধবারও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ করেন তারা। এছাড়া তারা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

প্রবাসীদের ফেরাতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে

আপডেট সময় ০৮:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০