ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে গাড়িচালক আব্দুল মালেক

আকাশ জাতীয় ডেস্ক:  

অবৈধ অস্ত্র ও জালনোটের কারবার এবং চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলের গাড়িচালক আব্দুল মালেক ওরফে বাদল ওরফে ড্রাইভার মালেককে (৬৩) দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার আব্দুল মালেককে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই রুবেল শেখ ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জিএম মিজানুর রহমান রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তুরাগ থানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাদী হয়ে দু’টি মামলা দায়ের করে।

এর আগে গোপন সূত্রে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া বামনের টেক ৪২ নম্বর হাজি কমপ্লেক্স ভবন থেকে আব্দুল মালেককে গ্রেফতার করে র‌্যাব-১।

এসময় তার কাছ থেকে বিদশি পিস্তল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জালনোট, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

অষ্টম শ্রেণি পাস আব্দুল মালেক অধিদফতরের চাকরির পাশাপাশি নানা অবৈধ কর্মকাণ্ড চালাতেন।

অবৈধ অস্ত্র ও জালনোটের কারবার ছাড়াও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি।

তুরাগ থানা এলাকার দক্ষিণ কামাড়পাড়ায় দু’টি সাততলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় সাড়ে চার কাঠা জমিতে নির্মাণাধীন ১০তলা ভবন রয়েছে তার। এছাড়া দক্ষিণ কামাড়পাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন তিনি। বিভিন্ন ব্যাংকে নামে-বেনাম বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে গাড়িচালক আব্দুল মালেক

আপডেট সময় ০৪:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০