ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

বগুড়ায় নাশকতা মামলায় শিবিরের সাবেক জেলা সভাপতি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি বগুড়া জেলা শিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা জানান, গ্রেফতার হওয়া জেলা শিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাই সেসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর সেই গ্রেফতারি পরোয়ানা মূলেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির ৪ নতুন পাঠ্যবইয়ের অনুমোদন

বগুড়ায় নাশকতা মামলায় শিবিরের সাবেক জেলা সভাপতি গ্রেফতার

আপডেট সময় ০৫:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০