ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ভিডিওকল করে অটিস্টিক কিশোরীর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

অটিস্টিক কিশোরী মামিজা রহমান রায়া। সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব ভালোবাসে। প্রধানমন্ত্রীর হাসি তার সব থেকে প্রিয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সে ভিডিও কলে কথা বলতে চাচ্ছিল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই কিশোরীর ইচ্ছা পূরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একদিন আগে বুধবার রায়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় এমন বার্তা সংবলিত একটি ভিডিও অটিজম ম্যানেজমেন্ট সেন্টার নামে একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন রায়ার স্কুল শিক্ষক হাসিনা হাফিজ। সেখানে রায়ার বক্তব্য ছিল, সে প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসে ও তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চায়। প্রধানমন্ত্রীর হাসি তার সব থেকে প্রিয়।

ভিডিওতে শিক্ষিকা হাসিনা হাফিজ বলেন, তিনি প্রতিদিন সকালে রায়াকে প্রধানমন্ত্রীর একটি করে ছবি ইনবক্স করেন। প্রধানমন্ত্রী তার দাফতরিক ব্যস্ততার কোনো এক ফাঁকে রায়ার ইচ্ছা পূরণ করবেন বলেও শিক্ষক হিসেবে তিনি আবেদন করেন।

এর একদিন পর বৃহস্পতিবার বিকাল ৫টায় রায়ার মা নাবিহা রহমান পিংকীর মোবাইল ফোনে ভিডিও কল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কিশোরীর ইচ্ছা পূরণে একজন সরকারপ্রধানের এমন ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিহা রহমান।

গণমাধ্যমকে তিনি জানান, হঠাৎ পাওয়া এ কলে হতবিহ্বল হয়ে পড়েন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর আন্তরিক আচরণে তার মনেই হয়নি তিনি সরকারপ্রধানের সঙ্গে কথা বলছেন।

তিনি জানান, রায়া ভিডিও কলে প্রধানামন্ত্রীকে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গেয়ে শুনিয়েছে। রায়ার সঙ্গে প্রধানমন্ত্রীও জাতীয় সংগীতে কণ্ঠ মিলিয়েছেন। এ ছাড়া রায়া প্রধানমন্ত্রীকে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

রোববারই ইরানে আবার মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

ভিডিওকল করে অটিস্টিক কিশোরীর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০