ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের নিউ ক্যাসেল শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. জাহাঙ্গীর হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় সোমবার রাত নয়টার দিকে নিউ ক্যাসেল শহরের ওসোজানী বক্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আতিক উল্যা। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে জাহাঙ্গীর ছিলেন দ্বিতীয়। জাহাঙ্গীরের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, পিতা অসুস্থ থাকায় জীবিকার তাগিদে দেড় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় জাহাঙ্গীর হোসেন। পরে কোয়াজুলু নাটাল প্রদেশের নিউ ক্যাসেল শহরে একটি দোকানে চাকরি নেন তিনি। এরপর থেকে ভালোই চলছিল তার কাজ। বাড়িতে সবার সঙ্গে মোবাইলে নিয়মিত যোগাযোগ ছিল। প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে নিউ ক্যাসেল শহরের ওসোজানী বক্স সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিল সে। এ সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর সড়কে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে এক বাংলাদেশি তাদেরকে মোবাইলে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি জানান। জাহাঙ্গীরের লাশ দেশে ফিরে আনতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০