ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ম্যাকেঞ্জির পরামর্শ মেনে অনুশীলন করছেন আফিফ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। এখন তিনি সামনের দিনগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত। এজন্য মিরপুরে আরো অনেক ক্রিকেটারের মতো ব্যক্তিগত অনুশীলন করে চলেছেন।

তবে, এর আগে করোনার কারণে যখন লকডাউন চলছিল তখন ঘরে বসে শুধু শুধু সময় পার করেননি আফিফ। বিসিবি কর্তৃক দেয়া নিয়ম মেনে নিজেকে ফিট রাখার চেষ্টা করেছেন। এছাড়া সদ্য পদত্যাগ করা বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্য্যাকেঞ্জির কাছ থেকে অনলাইনে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ীই এখন তিনি অনুশীলন করছেন।

আফিফ হোসেন বলেছেন, ‘লকডাউনের সময়টা অবশ্যই কঠিন গিয়েছে। আমাদের কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি তৈরি করে দিয়েছেন, তা বাসায় করার চেষ্টা করেছি। এছাড়া অনলাইনে যে সব সভা হয়েছে, সেগুলো অনেক বুস্ট আপ করেছে। আর এখন মিরপুর এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে। নিজের যে সব সেশন দরকার, তা করতে পারছি। আশা করি এগুলো সামনে ভালো কাজে দেবে।’

তিনি আরো বলেন, ‘সকল খেলা বন্ধ ছিল, অবশ্যই এটা খেলোয়াড় হিসেবে কঠিন। সামনে খেলা শুরু হচ্ছে, এটা ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি, সে আশাই রাখি। আর আপাতত সে লক্ষ্যকে সামনে রেখেই অনুশীলন করছি।’

লকডাউনের সময় তেমন কিছু করতে না পারলেও সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির কাছ থেকে অনলাইন আলোচনায় যতটা সম্ভব ব্যাটিং টেকনিকটা ঝালিয়ে নিতে চেষ্টা করেছেন আফিফ। আফিফের বিশ্বাস, ওই সময়টায় তার ব্যাটিং টেকনিকের কিছুটা উপকারও হয়েছে।

ম্যাকেঞ্জি তাকে বেশ ভালো কিছু পরামর্শ দিয়েছেন উল্লেখ করে এই অলরাউন্ডার বলেন, ‘লকডাউনের সময়টাতে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। আমাদের যে সাবেক ব্যাটিং কোচ ছিলেন নেইল ম্যাকেঞ্জি, তার সাথে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। আর ওগুলোই আপাতত করার চেষ্টা করছি। ওগুলো ফিক্স করতে পারলে হয়তো আরও বেটার পারফর্ম করতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

ম্যাকেঞ্জির পরামর্শ মেনে অনুশীলন করছেন আফিফ

আপডেট সময় ০৯:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০