ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মালিক অ্যান্ডারসন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টেস্টে প্রথম পেসার এবং চতুর্থ বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন জেমস অ্যান্ডারসন। পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচের পঞ্চম দিনে এই অনন্য চূড়ায় পা রাখেন ‘কিং অব সুইং।

’সাউদাম্পটন টেস্টের তৃতীয়দিন ৫ উইকেট নিয়ে সফরকারীদের প্রথম ইনিংস একাই ধসিয়ে দেন অ্যান্ডারসন। যা ছিল টেস্ট ক্যারিয়ারে তার ২৯তম পঞ্চম উইকেট শিকার।

২ উইকেটের অপেক্ষা নিয়ে সোমবার (২৪ আগস্ট) চতুর্থদিন শুরু করেন তিনি। কিন্তু এদিন ১০০ রানে দিন শেষ করা পাকিস্তান উইকেট হারায় মাত্র ২টি। যার একটি নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। অন্যটি অ্যান্ডারসন। তবে ইংলিশরা এদিন তার বলে চারটি ক্যাচ না ছাড়লে মাইলফলকটা গড়ে ফেলতে পারতেন ৩৮ বছর বয়সী পেসার।

অবশ্য একদিন পর হলেও টেস্টে ঠিকই ৬০০ উইকেটের মালিক হয়েছেন অ্যান্ডারসন। পঞ্চমদিন (২৫ আগস্ট) বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হলেও পাকিস্তান অধিনায়ক আজহার আলীকে এলবির ফাঁদে ফেলে এই কীর্তি গড়েন ডানহাতি বোলার। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২১ রানে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

ইংলিশ পেসারের আগে এই মাইলফলকের চূড়া স্পর্শ করেন কেবল মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)।

অ্যান্ডারসনের এই রেকর্ড গড়তে খেলতে হয়েছে ১৫৬ ম্যাচ ও ২৯১ ইনিংস। তারমধ্যে ১০ উইকেট নিয়েছেন তিনবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মালিক অ্যান্ডারসন

আপডেট সময় ০৮:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০