ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহামারির মধ্যেই বিদ্যালয় খুলে দিল যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ লাখ ৯৫ হাজার পাঁচশ ২৪ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৪ জন। সারাবিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র এক নম্বরে রয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকার পরেও সে দেশে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো।

জানা গেছে, আজ শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের বিদ্যালয়গুলো খুলে যাচ্ছে। তবে সে ক্ষেত্রে কেউ আক্রান্ত হলে তাকে কোয়ারেন্টিনে পাঠানোর কথা বলা হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে নিউইয়র্ক। খবর সিএনবিসি ও টিআরটি ওয়ার্ল্ড এর।

মিসিসিপিতে মোট ৬৫ হাজার চারশ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক হাজার আটশ ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ জন এবং মারা গেছে ২৩ জন।

রাজ্যটিতে নমুনা পরীক্ষা করে গড়ে ২২ শতাংশ পজিটিভ রোগী পাওয়া গেছে। তার পরেও মিসিসিপির বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো। এরই মধ্যে ওই রাজ্যের বিদ্যালয়ে আটজন করোনা রোগী পাওয়া গেছে। তাদেরসহ তাদের সংস্পর্শে আসা একশ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে জ্যেষ্ঠ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, অনুমোদন পাওয়ার পর করোনার টিকা প্রয়োগ করা হলে ৫০ থেকে ৬০ শতাংশ কাজে দিতে পারে। তার মানে মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে জনস্বাস্থ্যের ওপর ভরসার বিকল্প থাকছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহামারির মধ্যেই বিদ্যালয় খুলে দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০