ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবুজ অর্থায়ন কমেছে ১৫ শতাংশ

আকাশ জাতীয় ডেস্ক:  

চলতি বছরের প্রথম ৩ মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর গ্রিন ফাইন্যান্স বা সবুজ অর্থায়নে বিনিয়োগ কমেছে। এ সময় ব্যাংকগুলো এ খাতে ২ হাজার ৮৩৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা আগের প্রান্তিকের চেয়ে ১৫ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে ব্যাংকগুলোর সবুজ অর্থায়নে বিনিয়োগ আগের প্রান্তিকের তুলনায় ১৫ দশমিক ১১ শতাংশ কম। সেপ্টেম্বর-ডিসেম্বর-২০১৯ প্রান্তিকে এ খাতে ব্যাংকগুলো ঋণ দিয়েছিল ৩ হাজার ৩৪২ কোটি টাকা।

এদিকে সবুজ অর্থায়নে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমলেও কিছুটা বেড়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ। মার্চ-২০২০ প্রান্তিকে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে ঋণ দিয়েছে ২১৪ কোটি টাকা, যা ডিসেম্বর-২০১৯ প্রান্তিকের চেয়ে ২৫ দশমিক ৬১ শতাংশ বেশি। ২০১৯ সালের ডিসেম্বর শেষে সবুজায়ন বিনিয়োগ ছিল ১৭০ কোটি টাকা।

২০১১ সাল থেকে পরিবেশবান্ধব সবুজ অর্থায়ন বাড়াতে গ্রিন ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন বলা হয়েছিল, মোট ঋণের ৫ শতাংশ সবুজায়নে বিতরণ করতে হবে। ২০১৬ সালে পুনরায় প্রজ্ঞাপন জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য মোট ফান্ডেড ঋণের ৫ শতাংশ পরিবেশবান্ধব বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বেশিরভাগ ব্যাংকই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

আলোচ্য সময়ে গ্রিন ব্যাংকিংয়ে অংশ নিয়েছে এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, দ্য এইচএসবিসি লিমিটেড, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মধুমতি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

সবুজ অর্থায়ন কমেছে ১৫ শতাংশ

আপডেট সময় ০২:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০