ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশসহ ৩ দেশে এরিকসনের প্রধান ডেভিড হেগারব্রো

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া এবং গ্লোবাল কাস্টমার ইউনিট আজিয়াটার হেড অব এরিকসন হিসেবে ডেভিড হেগারব্রোকে নিয়োগের ঘোষণা দিয়েছে এরিকসন। এ পদে দায়িত্ব নেওয়ার আগে ডেভিড দক্ষিণপূর্ব এশিয়া, ওশেনিয়া এবং ভারতের হেড অব স্ট্র্যাটেজি, টেকনোলজি এবং সরকার ও খাত সংশ্লিষ্ট সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রধানের দায়িত্ব পালন করেন।

এ নিয়ে এরিকসনের দক্ষিণপূর্ব এশিয়া, ওশেনিয়া ও ভারতের প্রধান নুনজিও মিরতিল্লো বলেন, এরিকসনের জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ বাজারগুলোতে আমাদের ক্রেতাদের জন্য পূর্ণাঙ্গ কানেক্টিভিটির সুবিধা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডেভিড এরিকসন একজন অভিজ্ঞ ও দক্ষ নির্বাহী, যিনি এ অঞ্চলে এরিকসনের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন। এ বাজারগুলোতে এরিকসনের অঙ্গীকার বাস্তবায়নে ডেভিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

নেতৃত্ব প্রদান ও প্রযুক্তিখাতে ডেভিড হেগারব্রো ২০ বছরেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৮ সালে এরিকসনে যোগ দেন। বিক্রয়, ব্যবস্থাপনা, প্রযুক্তি, কৌশল প্রণয়ন ও সরকারি খাতের সঙ্গে সম্পর্কন্নোয়নে তিনি এরিকসনের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন এবং সুইডেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে সফলভাবে ব্যবসা সম্প্রসারণে নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন।

নতুন এ দায়িত্ব সম্পর্কে ডেভিড বলেন, এ অঞ্চলের বাজারগুলোতে আমাদের ক্রেতাদের সঙ্গে সরাসরি কাজ করতে পেরে এবং অত্যাধুনিক সমাধান ও প্রযুক্তি সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত।

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বাজারে এরিকসন শক্তিশালী অবস্থানে রয়েছে। একইসঙ্গে এ বাজারগুলোর গ্রাহকদের কানেক্টিভিটি সুবিধা ও মোবাইল ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্য যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ অংশীদারিত্বে কাজ করছে এরিকসন।

এরিকসন হচ্ছে নাসডাক স্টকহোম ও নাসডাক নিউইয়র্কের তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। সংযুক্ততার পরিপূর্ণ উপযোগিতা নিশ্চিৎ করতে যোগাযোগ সংক্রান্ত সেবাদানকারীদের সহায়তা করে এরিকসন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশসহ ৩ দেশে এরিকসনের প্রধান ডেভিড হেগারব্রো

আপডেট সময় ০৯:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০