ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বিদেশি শিক্ষার্থীদের এখনি কানাডায় আসতে বারণ করছে সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চলতি বছরের ১৮ মার্চ ও এর পরবর্তী সময়ে স্টাডি পারমিট পাওয়া বিদেশি শিক্ষার্থীদের এখনি কানাডায় আসতে নিষেধ করছে সরকার। তার আগে অনুমোদন পা্ওয়া শিক্ষার্থীদেরও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আগে খোঁজ খবর নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সকল বিদেশি শিক্ষার্থীদের নতুন নির্দেশনা জানিয়ে চিঠি পাঠাচ্ছে কানাডা ইমিগ্রেশন। গত ২১ জুলাই কানাডা সরকার নতুন এই সিদ্ধান্ত নিয়েছে।

কানাডা সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশি অবস্থানরত বিপুল সংখ্যক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। তাদের অনেকেই বিমানের টিকেট কেটে করোনাভাইরাসের টেস্ট করতে নমুনা দিয়েছেন। কিন্তু কানাডার নতুন নির্দেশনার পর তারা কানাডায় আসতে পারবেন কী না সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণরোধে গত মার্চে কানাডা বিদেশি নাগরিকদের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যহতি দেয়। স্টাডি পারমিট পা্ওয়া বিদেশি শিক্ষার্থীদেরও এই নিষেধাজ্ঞা বাইরে রাখা হয়। গত ২১ জুলাই নতুন সিদ্ধান্তে ১৮ মার্চ এবং তার পরে অনুমোদন পা্ওয়া শিক্ষার্থীদের সীমান্ত না খোলা পর্যন্ত কানাডায় না আসার পরামর্শ দেয়া হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১৮ মার্চ বা তার পরে স্টাডি পারমিট পা্ওয়া বিদেশি শিক্ষার্থীরা কানাডায় এলে তাদের ঢুকতে দেয়া হবে না।

১৮ মার্চের আগে স্টাডি পারমিট পা্ওয়া বিদেশি শিক্ষার্থীদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হলেও তাদের অনুসরণের জন্য কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তাদেরও চিটি পাঠানো হচ্ছে। চিঠিতে কানাডায় আসার পর সম্ভাব্য যে সব পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিশেষ করে স্বাস্থ্যবিধি এবং ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিষয়ে নির্দেশনা

দেয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম চালু আছে কী না তার খোঁজ নিতে পরামর্শ দেয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১৮ মার্চের আগে স্টাডি পারমিট পাওয়া শিক্ষার্থীদের ভ্রমণের ক্ষেত্রে সেটি ঐচ্ছিক কিংবা স্বেচ্ছা ভ্রমণ (অপশনাল বা ডিসক্রিশনারি) নয়, তার প্রমাণ দিতে হবে। এই মুহূর্তে তার কানাডা ভ্রমণ অপরিহার্য- তার স্বপক্ষে দালিলিক প্রমাণ দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলে গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, শোকের ছায়া শিল্পাঙ্গনে

বিদেশি শিক্ষার্থীদের এখনি কানাডায় আসতে বারণ করছে সরকার

আপডেট সময় ১২:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০