ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ফিটনেসবিহীন যানবাহন বন্ধের হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

আরএডিপি বাস্তবায়নে দ্বিতীয় শীর্ষস্থানে শিল্প মন্ত্রণালয়

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাগুলো প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। গেলো ২০১৯-২০২০ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দের ৯৯ দশমিক ১৭ শতাংশ অর্থ খরচ করে শিল্প মন্ত্রণালয় মোট ৫৮টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

আইএমইডির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ সময়ে সংশোধিত এডিপি বরাদ্দে মোট ৫৮টি মন্ত্রণালয়/বিভাগ ভিত্তিক ব্যয় বিবরণী অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের অবস্থান দ্বিতীয়। এসময় শিল্প মন্ত্রণালয় মোট বরাদ্দের বিপরীতে ৯৯ দশমিক ১৭ শতাংশ ব্যয় করতে সক্ষম হয়েছে। অন্যদিকে সেতু বিভাগ মোট বরাদ্দের ৯৯ দশমিক ৬০ শতাংশ ব্যয় করে প্রথম হয়েছে। মোট বরাদ্দের ৯৮ দশমিক ৪১ শতাংশ ব্যয় করে প্রতিরক্ষা মন্ত্রণালয় তৃতীয় স্থানে রয়েছে।

প্রসঙ্গত, বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন অগ্রগতির জাতীয় গড় হল ৮০ দশমিক ৪৫ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

আরএডিপি বাস্তবায়নে দ্বিতীয় শীর্ষস্থানে শিল্প মন্ত্রণালয়

আপডেট সময় ১১:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০