ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

এবারের হজের ব্যতিক্রমী দৃশ্য

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রতি বছর লাখ লাখ হাজিদের তালবিয়া পাঠে মুখরিত থাকে পবিত্র কা’বা ঘর। এবার অল্পসংখ্যক মানুষের হজ করার সৌভাগ্য হয়েছে। একজন নারী হাজিকে দেখা যাচ্ছে পবিত্র কা’বা ঘরকে রেখে দোয়া পাঠ করতে।

করোনা মহামারির কারণে চলতি বছর খুব সীমিত পরিসরে শুরু হয়েছে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় এই অনুষ্ঠান। আজ বুধবার সৌদি আরবে মক্কার বাইরে মিনা উপত্যকায় সমবেত হওয়ার মধ্যে দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রতি বছর পুরো বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মানুষ হজের জন্য মক্কা ও মদিনায় উপস্থিত হলেও এবার অনুমতি দেয়া হয়েছে সীমিত সংখ্যাক হাজিকে। করোনা সংক্রমণ থেকে হাজিদের সুরক্ষা দিতে অনুসরণ করা হচ্ছে কঠোর কঠোর স্বাস্থ্যবিধি।

করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব রেখে পবিত্র কা’বা ঘর তাওয়াফ করছেন হাজিরা। প্রখর রোদ থেকে রেহাই পেতে অনেককে ছাতা ব্যবহার করতে দেখা যাচ্ছে।

হাজিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রতি ৫০ জন হাজির জন্য একজন চিকিৎসককে নিয়োজিত করা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এবারের হজে অংশগ্রহণকারীসহ দায়িত্বরত কর্মকর্তাদের জন্য প্রতিটি জায়গায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।

করোনাভাইরাসের এবার হজের আনুষ্ঠানিকতায় নানা ধরনের বিধিনিষেধ রয়েছে। হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে। জমজমের পবিত্র পানি পানেও থাকছে কঠোরতা।

হজ পালনকারীরা কাবা শরিফে ও হাজরে আসওয়াদ (কালো পাথরে) চুমু খেতে বা স্পর্শ করতে পারবেন না এবং শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়ে মারার জন্য আগে থেকে জীবাণুমুক্ত প্যাকেটজাত পাথর ব্যবহার করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

এবারের হজের ব্যতিক্রমী দৃশ্য

আপডেট সময় ০৭:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০