ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সুশান্ত ধর্ষণ করেননি জানাতে কেন এত সময় নিয়েছিলেন সানজানা?

আকাশ বিনোদন ডেস্ক : 

আবারও ময়দানে কঙ্গনা। স্বরা, তাপসী, অনুরাগের পর এবার তার নিশানা সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র কো-স্টার সানজানা সাংঘি। কঙ্গনার প্রশ্ন, “সুশান্তের সঙ্গে তার এত হৃদ্যতা, নিখাদ বন্ধুত্বের কথা আগে কেন বলেননি সানজানা? যখন সানজানাকে ‘ধর্ষণ’ করার মিথ্যে অভিযোগ উঠেছিল সুশান্তের বিরুদ্ধে তখন কেন একটা দীর্ঘ সময় চুপ ছিলেন তিনি?”

সাল ২০১৮। #মিটু ঝড়ে উত্তাল বলিউড। যখন একে একে ফেঁসে যাচ্ছিলেন কৈলাশ খের, অনু মালিকেরা। ঠিক এই সময়েই বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয় সুশান্তের ‘দিল বেচারা’ কো-স্টার সানজানা নাকি সুশান্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। সে সময় মায়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন সানজানা। অনেক চেষ্টা করেও তার বয়ান পাওয়া যাচ্ছিল না। যোগাযোগ করা যাচ্ছিল না তার সঙ্গে। এ দিকে ‘ধর্ষক’, ‘মলেস্টার’, ‘খারাপ লোক’ ইত্যাদি তকমা পেতে পেতে ক্লান্ত সুশান্ত নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সানজানার সঙ্গে তার যাবতীয় চ্যাট শেয়ার করেন জনসমক্ষে।

বিদেশ থেকে ফিরে যদিও সুশান্তকে নির্দোষ বলেন সানজানা। সুশান্তের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু ততদিনে যা দেরি হওয়ার হয়ে গিয়েছে। রাজীব মাসান্দ নাম না করেই সুশান্তকে আখ্যা দিয়েছেন ‘স্কার্ট চেজার’। জনসমক্ষে সুশান্তের ইমেজেরও অনেকটাই ক্ষতি হয়েছিল।
আর কঙ্গনার প্রশ্ন এখানেই। ওই মিথ্যে প্রকাশের সঙ্গে সঙ্গেই কেন গর্জে উঠলেন না সানজানা। কেন এতটা সময় লাগল তার? জিজ্ঞাসা করেছেন ‘কুইন’। সুশান্তের মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে, তাদের বন্ধুত্ব নিয়ে একের পর এক পোস্ট শেয়ার করছেন সানজানা। লাইভে এসে সুশান্তের জন্য কান্নায় ভেঙে পড়তেই দেখা গিয়েছে তাকে। কঙ্গনার আবারও প্রশ্ন, সুশান্ত যদি সানজানার এতই ভাল বন্ধু হয় তবে সে বেঁচে থাকতে সে কথা কেন খুললামখুল্লা বলেননি ‘কিজি বসু’? শুধু তাই নয়, গোটা ঘটনাটি মুম্বাই পুলিশকেও অনুসন্ধান করার আর্জি জানিয়েছেন কঙ্গনা।

অন্য দিকে কিছু দিন আগে এক সংবাদমাধ্যমে সানজানাকে সুশান্তের উপর #মিটু কেস সম্পর্কে প্রশ্ন করা হলে মুখ খুলেছেন সানজানাও। তিনি বলেন, ওই মিথ্যে অভিযোগ তাঁদের দু’জনের বন্ধুত্বে কোনও প্রভাব ফেলেনি। সুশান্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁদের ব্যক্তিগত চ্যাট লোকসমুক্ষে আনবেন কী না? সানজানা সম্মতি দিলে তাই করেন সুশান্ত। কিন্তু তাতেও লাভ হয়নি। সানজানার কথায়, “এরপর আমি নিজে এই অভিযোগকে ভিত্তিহীন বললেও মানুষ তা শোনেননি”। সুশান্ত মৃত্যু তদন্তে জেরা করা হয়েছিল সানজানাকেও। পুলিশ সূত্রে খবর সেখানেও তিনি সুশান্তের উপর আনা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

সুশান্ত ধর্ষণ করেননি জানাতে কেন এত সময় নিয়েছিলেন সানজানা?

আপডেট সময় ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০