ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অর্জুন-সুজানের পরকীয়ায় ভাঙে দুই সংসারই

আকাশ বিনোদন ডেস্ক :

বেশ কিছু বিচ্ছেদ ঘিরে বলিউডের বিস্ময়ের ঘোর বহু দিন ধরে ছিল। এরকমই একটি বিচ্ছেদ ছিল হৃত্বিক রোশন ও সুজান খানের। ২০১৪ সালে তাদের ১৪ বছরের দাম্পত্যে ইতি টানেন এই তারকা দম্পতি। যেকোনো বিচ্ছেদের পরে স্বভাবতই প্রশ্ন ওঠে, ‘কেন?’ হৃত্বিক-সুজানের বেলায় এই প্রশ্ন অনেক বেশি তীব্র ছিল। সঙ্গে আসতে থাকে সম্ভাব্য কারণও। অনেকে বলেন, দুজন দুই ধর্মের হওয়ায় টেকেনি তাদের সম্পর্ক।

তবে বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ধর্মবিশ্বাস নয় বরং সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনই হৃত্বিক-সুজানের সংসার ভাঙার কারণ। এই তৃতীয় জন হলেন অভিনেতা অর্জুন রামপাল। হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে সুজানের। ঘনিষ্ঠ মহলের মত, অর্জুনের সঙ্গে অনেক আগে থেকেই সুজানের ঘনিষ্ঠতা। আর এই কারণেই ভেঙে গিয়েছিল হৃতিক-সুজানের ১৪ বছরের সংসার।

সুজানের সঙ্গে তারকা স্বামীর এই ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অর্জুনের স্ত্রী মেহের জেসিয়াও। ইন্ডাস্ট্রিতে প্রথম দিন থেকেই তিনি স্বামীর লড়াইয়ে পাশে ছিলেন। পরে স্বামীর পরকীয়ায় ক্ষুব্ধ হয়ে তার সংসার ছাড়েন মেহের। ২০১৫ সালে স্বামী অর্জুনকে ছেড়ে নিজের বাবা-মায়ের কাছে চলে যান একসময়য়ের এই সুপারমডেল।

সুজানকে ঘিরে অর্জুন-মেহেরের বিবাদ নাকি লেগেই থাকতো। শোনা যায়, তাদের তীব্র বাদানুবাদে অতিষ্ঠ প্রতিবেশীরা পুলিশে অভিযোগ জানাবেন বলে ঠিক করেছিলেন। এদিকে মেহেরের আগে অর্জুনও নাকি একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। মিটমাটের সব চেষ্টাও হয়েছিল। কিন্তু তা ব্যর্থ হয়। ২০১৮ সালে শেষ হয়ে যায় অর্জুন-মেহেরের ২০ বছরের বেশি পুরনো সম্পর্ক।

কিন্তু শেষ অবধি সুজানের সঙ্গেও অর্জুনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। দুজনের সংসার ভেঙে যাওয়ার পরে দুজনেই সরে আসেন সম্পর্ক থেকে। হৃত্বিকের সঙ্গে সংসার এবং অর্জুনের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর সুজান এখন একাই থাকেন। সিঙ্গেল মাদার হিসেবে বড় করছেন দুই ছেলে রেহান ও হৃদানকে।

অন্যদিকে বলিউডের একাধিক নায়িকার সঙ্গে জড়িয়ে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও হৃত্বিকও দ্বিতীয় বার কাউকে বিয়ে করেননি। দুই ছেলের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন হৃত্বিক-সুজান। অনেক বার শোনা গেছে, তাদের ভাঙা সম্পর্ক জোড়া লাগছে, তারা নাকি আবার বিয়ে করবেন। কিন্তু এখনো পর্যন্ত সেসব খবর গুজব হিসেবেই রয়ে গেছে।

তবে দুই সংসার ভেঙে অর্জুন কিন্তু একা নেই। তিনি লিভ ইন করছেন দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে। আইপিএলের আসরে তাদের পরিচয় হয়। টুর্নামেন্টে গ্যাব্রিয়েলা চিয়ারলিডার ছিলেন। শোনা যায়, মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরে সন্তানসম্ভবা হয়ে পড়েন গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে জন্ম নেয় তাদের পুত্রসন্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অর্জুন-সুজানের পরকীয়ায় ভাঙে দুই সংসারই

আপডেট সময় ১০:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০