ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

হাজিদের কোয়ারেন্টাইন দিয়ে কার্যক্রম শুরু হজের

আকাশ জাতীয় ডেস্ক:  

বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে মহামারি হতে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। চলতি বছরে সৌদিতে অবস্থান করা বিভিন্ন দেশের মাত্র ১০ হাজার হাজি অংশগ্রহণ করতে পারবেন।

নির্বাচিত হাজিদের কোয়ারেন্টাইন অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২০ সালের হজ কার্যক্রম। গত রবিবার থেকে তাদের সাত দিনের কোয়ারেন্টাইন শুরু হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইন শেষে হাজিরা হজের মূল কার্যক্রমে অংশ নিতে পারবেন।

১০ হাজার হাজির মধ্যে ৭০ শতাংশ সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিক এবং ৩০ শতাংশ সৌদি আরবের নাগরিক। বিদেশি কোটায় ২০২০ সালের হজ কার্যক্রমে ১৬০ দেশের নাগরিক অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। হজে অংশগ্রহণকারীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ কার্যক্রমে অংশ নিতে হবে এবং হজ শেষেও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটের যাত্রা শুরু

হাজিদের কোয়ারেন্টাইন দিয়ে কার্যক্রম শুরু হজের

আপডেট সময় ০১:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০