ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মালয়েশিয়ায় মাটিচাপায় বাংলাদেশির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির মধ্যে পানির লাইনে কাজ করতে গিয়ে মাধবপুরের সুবান মিয়া (৪০) নামে এক শ্রমিক মাটিচাপায় মারা গেছেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে গত ১৮ জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুবান উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুল মন্নাফের ছেলে।

সুবানের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। বৃদ্ধা মা, সন্তান ও স্ত্রীর আহাজারি থামছে না।

বছর দুয়েক আগে আর্থিক দৈন্যতা দূর করতে জায়গা-জমি বিক্রি করে সুবান পাড়ি জমান মালয়েশিয়ায়। যখন সংসারে কিছু সচ্ছলতা দেখা দেয়, তখনই সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি মারা গেল।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে কয়েক মাস বেকার থাকার পর কিছু দিন আগে কাজে যোগ দেন। গত ১৮ জুলাই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পানির লাইনের কাজ করতে যায়।

হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই পানির লাইনের পাইপে জোড়া লাগানোর সময় ওপর থেকে মাটি ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়।

তার বৃদ্ধ মা আবেদা খাতুন শেষবারের মতো ছেলের মুখ দেখতে আহাজারি করছেন। সরকারের কাছে পরিবারের দাবি, ছেলের লাশটা যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় মাটিচাপায় বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৪:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০