ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

করোনাভাইরাসে আক্রান্ত ইমাম, ইংল্যান্ডে বন্ধ হলো মসজিদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উত্তর ইংল্যান্ডের ব্ল্যাকবার্নে একটি মসজিদের ইমাম করোনা আক্রান্ত হওয়ার পর মসজিদটি বন্ধ করা হয়েছে।

গত ১৩ জুলাই ব্ল্যাকবার্নের গাউসিয়া জামে মসজিদে একটি জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই শ মুসল্লি উপস্থিত হয়। এরপর এ মসজিদের ইমামের করোনা পজিটিভ আসে।

করোনাভাইরাস রোধে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানাজার নামাজে ৩০ জনের বেশি লোকের উপস্থিতি নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় মসজিদটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মসজিদের পক্ষ থেকে এক বার্তায় জানাজায় উপস্থিত লোকদের কমপক্ষে এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

মসজিদের একজন কর্মকর্তা বলেন, জানাজা পরিচালনাকারী ইমামের করোনা পজিটিভ এসেছে। অংশগ্রহণকারীদেরও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তাই সবাইকে করোনা টেস্টের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ এর সময়ে মসজিদে আর কোনো জানাজার নামাজ অনুষ্ঠিত হবে না। সব জানাজার নামাজ ব্ল্যাকবার্নের কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে সর্বাধিক আক্রান্ত দেশের অন্যতম ব্রিটেন। ইতিমধ্যে প্রায় ৪৫ হাজারের বেশি লোক মৃত্যু বরণ করেছে এবং প্রায় তিন লক্ষ্যের মতো আক্রন্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটের যাত্রা শুরু

করোনাভাইরাসে আক্রান্ত ইমাম, ইংল্যান্ডে বন্ধ হলো মসজিদ

আপডেট সময় ০৭:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০