ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাকালে আকাশে খালি চোখে দেখা যাবে যে বিরল দৃশ্য

আকাশ নিউজ ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে চারপাশেই যেন বিষন্নতার আবহ। সবদিকেই খারাপ খবর। এরই মাঝে মহাকাশে দেখা যাবে এক অভূতপূর্ব দৃশ্য। চলতি সপ্তাহেই সেই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী।

তীব্র গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসবে ধূমকেতু। তার আলোর ছটার পরিধি কয়েক কিলোমিটার দীর্ঘ। আর সেই দৃশ্যই দেখা যাবে খালি চোখে। ধূমকেতুর নাম C/2020 F3। গত মার্চ মাসেই সেই ধূমকেতু আবিষ্কার করা হয়েছে। আগামীকাল থেকে আকাশে দেখা যাবে তাকে। তবে এই ধূমকেতু শীতল। এখন তার লক্ষ্য পৃথিবী। দুরন্ত গতিতে সে পৃথিবীর দিকে এগিয়ে আসছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণত এই ধরনের দৃশ্য দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে একেবারে খালি চোখেই দেখা যাবে সেই দৃশ্য। তবে টেলিস্কোপ দিয়ে আরও স্পষ্টভাবে দেখা যাবে এই দৃশ্য।
আগামীকাল মহাকাশে স্পষ্ট হয়ে জ্বলজ্বল করে উঠবে এই ধূমকেতু। এরপর একটু একটু করে এগিয়ে আসবে। ২২ থেকে ২৩ জুলাই আরও রূপসী হয়ে উঠবে ধূমকেতু। পরের ২০ দিন সূর্যাস্তের পর ২০ মিনিট করে দেখা যাবে সেই ধূমকেতু। প্রত্যেকদিন একই জায়গায় দেখা যাবে সেটিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাকালে আকাশে খালি চোখে দেখা যাবে যে বিরল দৃশ্য

আপডেট সময় ১০:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০