ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

করোনা পজিটিভ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্য

আকাশ বিনোদন ডেস্ক :

অমিতাভ এবং অভিষেক বচ্চনের পর এবার করোনা রিপোর্ট পজিটিভ এলো ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরাধ্যরও। প্রথমবার অ্যান্টিজেন পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এলে দ্বিতীয় ধাপে সোয়াব পরীক্ষায় তাদের দু’জনের রিপোর্ট পজিটিভ আসে।

রোববার (১২ জুলাই) দুপুরেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই খবর। টুইট করে খবর নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। তবে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

অমিতাভ বচ্চন ও জুনিয়ার বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার পর পরিবারের অন্য সদস্যদের নিয়ে চিন্তা বাড়ছিল ভক্ত-শুভানুধ্যায়ীদের। রোববার সকালে নানাবতী হাসপাতালের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়, নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ। তবে, দ্বিতীয় পরীক্ষার জন্য আবার তাদের নমুনা পাঠানো হয়েছে।

প্রথম ধাপে জয়া বচ্চন, তার পুত্রবধূ ঐশ্বরিয়া ও নাতনী আরাধ্যের কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ আসে। ফলে সবাই কিছুটা স্বস্তিতেই ছিলেন। তবে তাদের সোয়াব টেস্ট রিপোর্ট রোববার দুপুর নাগাদ হাতে আসতেই দুশ্চিন্তার কালো ছায়া আরও ঘন হলো বলিউডে।

এদিকে, বলিউডের ‘শাহেনশাহ’ করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তার ভক্ত-শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। বিগ বি ও অভিষেকের সুস্থতা কামনা করে একের পর এক টুইট করতে করছেন ভক্তরা। এর প্রেক্ষিতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে বসে টুইট করেন জুনিয়র বচ্চন।

তিনি জানান, অমিতাভ বচ্চন ও তিনি, দুজনেই ভাল আছেন। তাদের দুজনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। দুজনের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছেন অভিষেক বচ্চন।

তবে এখন ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা পজিটিভ হওয়ায় নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়লো সবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

করোনা পজিটিভ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্য

আপডেট সময় ১১:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০