ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

করোনায় আক্রান্ত অমিতাভ, যা বললেন চিকিৎসকরা

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। এখনও হাসপাতালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘অমিতাভ বচ্চনেরের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।’’

করোনা আক্রান্ত হওয়া কথা শনিবার টুইট করেই জানিয়েছিলেন অমিতাভ। বিগবি টুইটে লিখেন, ‘‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালের পক্ষ থেকেই প্রশাসনকে জানানো হচ্ছে। পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে। ফল এখনও জানা যায়নি। গত দশ দিনে যারা আমার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেকে পরীক্ষা করিয়ে নিন!’’
এর কিছুক্ষণ পরই জানা যায়, করোনা আক্রান্ত অভিষেক বচ্চনও। দুপুরে আসবে করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্ট। হোম আইসোলেশনে বচ্চন পরিবারের বাকি সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় আক্রান্ত অমিতাভ, যা বললেন চিকিৎসকরা

আপডেট সময় ০১:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০