ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ইরাকে মর্গের পাশে রাত কাটছে বাংলাদেশিদের! (ভিডিও)

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে বিশ্বব্যাপী। এই ভাইরাসের তাণ্ডব চলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকেও। দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ৩ হাজার মানুষ।

এদিকে, করোনা পরিস্থিতির মধ্যে ইরাকে চরম দুর্দশায় দিন কাটছে বাংলাদেশি শ্রমিকদের। এমনকি সেখানে মর্গের পাশে ঘুমাতে হচ্ছে তাদের।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) প্রকাশিত ভিডিওতে এমনই তথ্য উঠে এসেছে।
শুক্রবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, কয়েক হাত দূরে লাশের বক্স। কোভিড-১৯ রোগে যারা মারা যাওয়া ব্যক্তিদের ওইসব বক্সে। আর ঠিক সেগুলোর পাশে ঘুমিয়ে আছেন বাংলাদেশি কর্মীরা! ইরাকের নাসিরিয়াহ শহরের আল-হুসেইন হাসপাতালের চিত্র এটি।

ভিডিওর তথ্যানুযায়ী, লাশকাটা ঘর থেকে বাংলাদেশিদের থাকার জায়গা মাত্র ৫ মিটার দূরত্বে।

এই বাংলাদেশিরা মূলত হাসপাতালটিতেই কাজ করেন। এখানে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, বিপর্যয় এড়াতে বাংলাদেশি কর্মীদের অন্য জায়গায় নেওয়ার আবেদন করা হয়েছে কর্তৃপক্ষের কাছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিরা অনিশ্চয়তার সঙ্গে মানবেতর জীবন-যাপন করছেন, যা তাদের ঝুঁকিতে ফেলছে।

ভিডিওতে পিপিই পরা হাসপাতালের এক কর্মকর্তাকে এভাবে বলতে শোনা গেছে, ‘আমি আশা করছি এটা স্বাস্থ্যমন্ত্রী দেখবেন, যাতে তিনি তদন্ত শুরু করতে পারেন।’

‘শ্রমিকদের সরিয়ে নিতে হাসপাতালের মহাপরিচালক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এই জায়গা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু কর্মকর্তারা বিষয়টি আমলে নিচ্ছেন না। এমন ভাব যেন কিছুই হয়নি।’

আল-হুসেইন হাসপাতালে গত সপ্তাহ থেকে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। স্বজনদের জন্য অক্সিজেন পেতে সাধারণ মানুষ রীতিমতো আন্দোলন শুরু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মর্গের পাশে রাত কাটছে বাংলাদেশিদের! (ভিডিও)

আপডেট সময় ০৪:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০