ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

নেপোটিজম ও কঙ্গনাকে নিয়ে এবার ‍মুখ খুললেন পূজা ভাট

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউডে এখন বহুল চর্চিত শব্দ নেপোটিজম বা স্বজনপোষণ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এটি আরও জোরালো হয়ে উঠেছে। মহেশ ভাট থেকে করণ জোহর, যশ রাজ থেকে সালমান খানের ক্যাম্প। বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে।

বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শিউরে উটেছে গোটা ভারত। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহেশ ভাটের মেয়ে পূজা ভাট। টুইটরে তিনি লিখেছেন, ‘বহুল চর্চিত স্বজনপ্রীতি নিয়ে মন্তব্য করতে বলা হচ্ছে। ইন্ডাস্ট্রির অন্য সবার চেয়ে অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী, মিউজিশিয়ান ও টেকশিয়ানকে সুযোগ দিয়েছে এমন একটি পরিবারে বেড়ে ওঠায় বিষয়টিতে আমি শুধু হাসতে পারি। সত্যি মেনে নেওয়ার কেউ নেই, কিন্তু মিথ্যা অনেকেই মেনে নেয়।’

পর পর বেশ কয়েকটি টুইট করেছেন পূজা। পরের টুইটে তিনি লিখেছেন, ‘একটা সময় ছিল যখন অভিযোগ ছিল ভাটরা শুধু নতুনদের সঙ্গে কাজ করে অথবা সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের সমস্যা তৈরি এবং তাদের হেয় করে। তারকাদের পেছনে ছোটে না। এখন সেই সকল ব্যক্তিরাই স্বজনপ্রীতির কথা বলে?’
অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আর বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বরাবরই কথা কলেন কঙ্গনা। পূজা ভাট তার প্রসঙ্গে বলেছেন, তাকে অনুরাগ বসু সুযোগ দিলেও সিনেমাটিতে লগ্নি করেছিল তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিশেষ ফিল্মস’। টুইটে তিনি লেখেন, ‘কঙ্গনা রানাওয়াতের কথা যদি বলি, তিনি যদি প্রতিভাবান না হতেন তাহলে বিশেষ ফিল্মসের মাধ্যমে গ্যাংস্টার সিনেমায় কাজ করার সুযোগ পেতেন না। হ্যাঁ, অনুরাগ বসু তাকে খুঁজে বের করেছেন, কিন্তু তার সিনেমায় লগ্নি করেছে বিশেষ ফিল্মস। ছোট করার কোনও বিষয় নয়। তার প্রতি শুভকামনা।’

‘সড়ক টু’ ছবি নিয়ে তিনি বলেছেন, ‘এমনকী সড়ক টু ছবিতেও একজন নতুন প্রতিভাকে সুযোগ দিচ্ছে। সুনীল জিৎ, তিনি চন্ডীগড়ের একজন শিক্ষক। সাক্ষাতের জন্য কোনও সময় না নিয়ে, শুধু স্বপ্ন, একটি হারমোনিয়াম ও একটি চমৎকার গান নিয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমার বাবা প্রথম শুনেই সেটি সিনেমায় যুক্ত করেন।’

তিনি এ নিয়ে আরও লিখেছেন। তাঁ কথায়, ‘স্বজনপ্রীতি শব্দ দিয়ে অন্য কাউকে অপমান করার চেষ্টা করুন বন্ধুরা। দীর্ঘদিন ধরে যারা আমাদের মাধ্যমে সিনেমা জগতে এসেছেন তারা জানেন আমাদের মূল উদ্দেশ্য কী। আর তারা যদি এটি ভুলে যায় তাহলে সেটা তাদের ব্যর্থতা, আমাদের নয়। সবাই ভালো থাকুন বলেও কঙ্গনা ইঙ্গিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেপোটিজম ও কঙ্গনাকে নিয়ে এবার ‍মুখ খুললেন পূজা ভাট

আপডেট সময় ১০:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০