ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

সুশান্তের শেষ সিনেমার ট্রেলার অশ্রু ঝরাচ্ছে ভক্তদের

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার তিন সপ্তাহের মাথায় প্রকাশ পেলো তার অভিনীত শেষ সিনেমা ‘দিল বেচারা’র ট্রেলার। প্রিয় অভিনেতাকে হারিয়ে সুশান্তভক্তরা শোকাহত। এমন সময়ে তার নতুন সিনেমার ট্রেলার ভক্তদের অশ্রুসিক্ত করেছে।

সোমবার (০৬ জুলাই) সুশান্তের সিনেমার ট্রেলারটি প্রকাশ পেয়েছে ইউটিউবে। এটি প্রকাশ পর পর সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজর কাড়ে। ভক্তরা শেয়ার দিয়ে আবেগঘন কথা লেখেন।

প্রকাশের একদিন পার হতে না হতেই রেকর্ড গড়েছে ট্রেলারটি। ২৪ ঘণ্টায় এর ভিউ হয়েছে ২ কোটি ৮০ লাখেরও বেশি। আর লাইক পড়েছে প্রায় ৬০ লাখ। অবশ্য ডিসলাইকও এসেছে ২০ হাজার।

ট্রেলার শেয়ার দিয়ে ‘দিল বেচার’র পরিচালক মুকেশ ছাবরা টুইটারে লেখেন, দুই বছরের অনেক চরাই-উৎরাই, আনন্দ-দুঃখের পথ পেরিয়ে অবশেষে সুশান্তের স্বপ্নের সিনেমা ‘দিল বেচারা’ মুক্তি পেতে যাচ্ছে। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তুমি আমার ভেতর বেঁচে থাকবে সুশান্ত।

এছাড়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, কার্তিক আরিয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, আনুশকা শর্মা, মনোজ বাজপেয়ী, সুস্মিতা সেন ও সুশান্তের সাবেক প্রেমিকা কৃতি শ্যাননসহ বহু তারকা ট্রেলারটি শেয়ার করেছেন।

২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে ‘দিল বেচারা’। পরিচালক মুকেশ ছাবরার এই সিনেমার সঙ্গেই বলিউডে অভিষেক হচ্ছে সাঞ্জানার। তবে নিজের প্রথম সিনেমা মুক্তির আগে যে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি সাঞ্জানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

সুশান্তের শেষ সিনেমার ট্রেলার অশ্রু ঝরাচ্ছে ভক্তদের

আপডেট সময় ১০:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০