ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

কিডনি বেচবেন আরশাদ ওয়ারসি!

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনা মহামারিতে লকডাউনের মধ্যে জনস্বার্থে তিন মাসের বিদ্যুৎ বিল স্থগিত করেছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু তিন মাস পর যে বিদ্যুৎ বিল আসে তা নিয়ে একে একে ক্ষোভ প্রকাশ করছেন বলিউড তারকারা। এমনকি নিজের কিডনি বিক্রি করার কথাও বলেছেন অভিনেতা আরশাদ ওয়ারসি।

ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে শুধু বাংলাদেশের ভোক্তারাই নয়, সুদূর বলিউডের তারকারাও পড়েছেন একইরকম বিপাকে। ভারতের মহারাষ্ট্র সরকারের অনুরোধে মার্চ থেকে মে মাস পর্যন্ত কোন গ্রাহককে বিল পাঠায়নি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আদানি পাওয়ার। জুন মাস থেকে ফের বিল আসা শুরু হয়। আর সেই বিলের পরিমাণ দেখে মাথায় হাত পড়েছে সাধারণ জনতা থেকে বলিউড তারকাদেরও।

ইতোমধ্যে মুম্বাই শহরে বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে থাকা আদানি পাওয়ারকে কাঠগড়ায় তুলে টুইট করেছেন তাপসী পান্নু, সোহা আলি খান, হুমা কুরেশি, রাজ কুন্দ্রাসহ অনেকেই। সেই তালিকায় এবার নাম ঢুকলো আরশাদ ওয়ারসির। তবে সরাসরি প্রতিবাদের পথে না হেঁটে রসিকতার সুরে কটাক্ষ করেছেন বলিউডের ‘সার্কিট’।

রোববার (৫ জুলাই) বম্বে টাইমসে আরশাদ ওয়ারসির একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকার প্রসঙ্গে টুইট করতে গিয়ে অভিনেতা লেখেন, ‘আপনারা অনুগ্রহ করে আমার আঁকা ছবি কিনুন। আদানি পাওয়ারকে বিদ্যুতের বিল মেটাতে হবে। পরের মাসের বিদ্যুৎ বিলের জন্য একটা কিডনি বরাদ্দ রাখলাম।’

জানা গেছে, প্রায় এক লাখ টাকার উপর এসেছে আরশাদ ওয়ারসির বিদ্যুতের বিল। আর এ নিয়েই তার মাথায় হাত পড়েছে।

এদিকে, এই টুইট সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই মজা লুটেছেন টুইটার ব্যবহারকারীরা। আরশাদের রসিকতার তারিফও করেছেন অনেকে। একজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘কিন্তু বিষয়টা হলো আপনার আঁকা ছবি কিনতে গেলে আমার যে কিডনি বেঁচতে হবে!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

কিডনি বেচবেন আরশাদ ওয়ারসি!

আপডেট সময় ১০:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০