ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাজীরবাজার সংলগ্ন গোবিন্দপুর গ্রামে।

শনিবার রাতে কোম্পানির গাড়িতে করে রাজধানী রিয়াদ থেকে প্রায় এক হাজার কিলোমিটার পশ্চিমে জিজান শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে রবিবার স্থানীয় সময় রাতে কোম্পানির পক্ষ থেকে নোমানের মৃত্যুর বিষয়টি তার মামা সৌদি প্রবাসী আবদুল আউয়াল খোকনকে জানানো হয়।

গণমাধ্যমকে আবদুল আউয়াল খোকন জানান, শনিবার রাতে দুর্ঘটনার পর নোমানের খোঁজ মিলছিল না। রবিবার দিনভর বিভিন্ন হাসপাতালে খোঁজ নেয়ার পর সন্ধ্যায় কোম্পানির লোকেরা একটি হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানান, ওই গাড়িতে নোমানের সঙ্গে ড্রাইভার এবং আরও দুজন ছিলেন। ড্রাইভার ছাড়া বাকি দুজনও নিহত হয়েছেন বলে খবর মিলেছে, তাদের বাড়ি চাঁদপুরে বলেও শোনা গেছে। আর ড্রাইভারও মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন।

গোবিন্দপুরের সেলিম-ফাতেমা দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে নোমান ছিলেন দ্বিতীয়। ভাগ্যবদলের আশায় বছর দেড়েক আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৭:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০