ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নবীন মেধাবীদের সুযোগ দেবেন বিবেক ওবেরয়

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা বিবেবক ওবেরয় প্রযোজক হিসেবে তার পরবর্তী সিনেমা ‘ইতি’র নাম ঘোষণা করেছেন। তবে তার ঝুলিতে আরও কিছু সিনেমার কাজ রয়েছে। আর তাতে তিনি সুযোগ দিতে চান নবাগত মেধাবী অভিনেতাদের।

বিবেক ওবেরয় তার ইনস্টাগ্রামে জানান, তার আসন্ন হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’-এ নতুন মেধাবী অভিনেতার অভিষেক করবেন।

তিনি বলেন, মেধাবীদের সবসময়ই সহযোগিতা করার চেষ্টা করেছি। তাই এবার ‘রোজি’র জন্য মেধা সন্ধান করব। আমি ও মন্দিরা এন্টারটেইনমেন্ট গুরুত্বপূর্ণ চরিত্রে নবাগত অভিনেতা নিরপেক্ষভাবে সুযোগ দিতে অঙ্গিকার করছি। বড় একটি ব্যতিক্রম ঘটাতে আমাদের ক্ষুদ্র প্রয়াস এটি।

আরেক পোস্টে বিবেক লেখেন, ঈশ্বর পরম দয়ালু। আমাদের দ্বিতীয় সিনেমা আপনাদের জন্য আনছি। ‘রোজি’ নামের একটি হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি। গুরুগ্রামে সংঘটিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে এই ফ্র্যাঞ্চাইজি।

‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ পরিচালনা করবেন বিশাল মিশ্র। বিবেকের অপর থ্রিলার ‘ইতি’ও পরিচালনা করছেন তিনি। আর দু’টো সিনেমাই প্রযোজনা করছেন বিবেক ওবেরয় ও তার সঙ্গে মন্দিরা এন্টারটেইনমেন্ট।

গত মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিবেক ওবেরয় দীর্ঘ পোস্ট লেখেন সামাজিকমাধ্যমে। তার মতে, বলিউডের এখন আত্মনীরিক্ষণ প্রয়োজন। ‘কাই পো চে’ অভিনেতার মৃত্যু এখন সেই ডাকটিই দিয়েছে। হিন্দি চলচ্চিত্র শিল্পকে একটি পরিবারের মতোই হওয়া দরকার। যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে, অবদমন নয়।

বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে যখন তোলপাড় চলছে, তখন বিবেকের এ ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নবীন মেধাবীদের সুযোগ দেবেন বিবেক ওবেরয়

আপডেট সময় ১০:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০