ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমিও স্বজনপোষণের শিকার’, বলে ট্রোলিংয়ের শিকার সাইফ

আকাশ বিনোদন ডেস্ক :

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে ‘স্বজনপোষণ’ বিতর্কে সরগরম উপমহাদেশ। আর এরই মাঝে এক সেমিনারে গিয়ে সাইফ আলি খান মন্তব্য করেন, ‘আমিও স্বজনপোষণের শিকার’। আর সাইফের এই মন্তব্যের প্রেক্ষিতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

বলিউডে স্বজনপোষণ প্রসঙ্গে কঙ্গনা রনৌত যে মন্তব্য করেছেন, সেবিষয়ে সাইফ একেবারেই সহমত নন। সাইফ বলেন, ‘কফি উইথ করণ নিয়ে কঙ্গনা কী বলেছে আমার ধারনা নেই। তবে যদি করণের বিষয় ওঠে তাহলে বলব, তিনি কিন্তু নিজেকে নিজেই তৈরি করেছেন। তবেই তিনি আজ এ জায়গায় পৌঁছেছেন। এর জন্য তাকেও অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। সত্য সবসময় জটিল। এর মধ্যে আরও অনেক বিষয় রয়েছে। তবে লোকজন সেবিষয়ে আগ্রহী নয়। আমার মনে হয় জোয়ার শেষ হয়েছে, এবার ভালো জিনিস জেগে উঠবে।’

স্বজনপোষণ বিতর্ক নিয়ে সাইফ বলেন, দেশে যে বৈষম্য রয়েছে সেটা অবশ্য বিশ্লেষণ করা উচিত। স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, শিবির, এগুলি সবই বিভিন্ন বিষয়। আমি নিজেও স্বজনপোষণের শিকার হয়েছিলাম, কিন্তু তখন কেউ এই বিষয়টা নিয়ে কথাই বলেনি। তখন ফিল্ম ইনস্টিটিউট থেকে আসা ছেলেমেয়েরা সামনের সারিতে থাকত, সেগুলি খুশি হয়েই দেখেছি। এই বৈষম্য নিয়ে যখন কথা হয়, যখন যোগ্যতার পক্ষে কথা হয়, তখন সেগুলি স্বাগত জানাই।

সাইফ আলি খানের এ মন্তব্যের পরেই সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খানের পুত্রকে। একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘স্বজনপোষণে বেড়ে ওঠা ব্যক্তি নিজেকেই কী করে স্বজনপোষণের শিকার বলে দাবি করেন!’ আরেকজন বলেন, ‘সাইফের মা শর্মিলা ঠাকুর নিজেই অনেক বড় একজন অভিনেত্রী ছিলেন। আর বাবা মনসুর পতৌদি দেশের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন তখন। এরপরও তিনি নাকি স্বজনপোষণের শিকার!’ এমনকি সারা আলি খান এবং তৈমুরকেও টেনে আনা হয়েছে ট্রোলিংয়ে।

একজন টুইটারে মন্তব্য করেন, ‘স্বদেশ’ সিনেমার জন্য শাহরুখ খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন বলে যখন সবাই একরকম নিশ্চিত ছিল, তখন বিস্ময়করভাবে ‘হাম তুম’ সিনেমার জন্য সাইফকে পুরস্কার দেওয়া হলো। সাইফ সত্যিই ‘নেপোটিজম’র শিকার!

প্রসঙ্গত, ওই একই সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতকে নিয়েও মুখ খোলেন সাইফ আলি। তিনি স্বীকার করেন, সুশান্ত তার থেকেও অনেক বেশি উজ্জ্বল তারকা ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘আমিও স্বজনপোষণের শিকার’, বলে ট্রোলিংয়ের শিকার সাইফ

আপডেট সময় ১১:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০