ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

দ.আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কামরুল ইসলাম (৫০) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। দেশটির এক ক্রেতার সঙ্গে সিগারেট বা কোন পণ্য বিক্রির সময় মূল্য নিয়ে বাকবির্তকের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পাশর্^বর্তী ব্যবসায়ীরা ধারণা করছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সাউথ লেনাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের কাদিরবক্স মিয়া নতুন বাড়ির বেলু চৌধুরীর ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে মোহাম্মদ ইউছুফ নামে তার এক প্রতিবেশী জানান, দক্ষিণ আফ্রিকা যাওয়ার পূর্বে কবিরহাট বাজারে মুভি স্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল কামরুলের। পরবর্তীতে জীবিকার তাগিদে গত ৪-৫বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান তিনি। সেখানে সাউথ লেনাসিয়া এলাকায় নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। ৩০ জুন রাতে একদল অজ্ঞাত সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। কামরুল দৌঁড়ে দোকানের ভেতরে গেলে সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা। কোন গ্রাহকের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে তার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকা লোকজন ধারণা করেছে। নিহত কামরুলের স্ত্রী সন্তানরা বর্তমানে কুমিল্লায় থাকেন বলেও জানান তার এই আত্মীয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ.আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৪:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০