ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী এবার সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

কুয়েতে শ্রমিকের অভিযোগ শুনতে লকডাউন এলাকায় নতুন অফিস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কুয়েতে শ্রমিকদের অভিযোগ শুনতে লকডাউনে থাকা এলাকায় নতুন অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

শ্রম ও জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিলের বরাত দিয়ে গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে সংবাদটি পাবলিশ করা হয়েছে।

আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, ফারওয়ানিয়া ও জিলিব আল সুয়েখের লকডাউন করা এলাকায় লেবার অফিস খুলেছে জনশক্তি মন্ত্রণালয়।

আকামা সমস্যা, বেতন দেরিতে দেয়া বা বেতন না দেয়া, সুপারভাইজারের ঘুষ চাওয়া ইত্যাদি বিষয়ে সরাসরি যে কোনো অভিযোগ দাখিলের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করার অঙ্গীকারও করা হয়েছে।

শ্রম অধিকার বাস্তবায়নের ব্যর্থতায় কোম্পানির মালিকদের সঙ্গে শ্রমিকদের বিরোধসংক্রান্ত অভিযোগ পাওয়ার পর সম্পূর্ণ লকডাউন অঞ্চলে জনশক্তিবিষয়ক জেনারেল অথরিটির অফিস (লেবার অফিস) বরাদ্দ করেছে সামাজকল্যাণমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিল।

মন্ত্রী বলেন, উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহের সঙ্গে সমন্বয়ের জন্য একটি অফিস ও তদন্তের জন্য প্রশাসনের একজন অফিসারকে জিলিব আল শুয়েখ এবং ফারওয়ানিয়া এলাকায় প্রেরণ করা হবে।

প্রবাসী বাংলাদেশিরা আকামা সমস্যা, বেতন দেরিতে দেয়া বা না দেয়া, সুপারভাইজারের ঘুষ চাওয়া, আকামার জন্য অতিরিক্ত টাকা নেয়া ইত্যাদি বিষয়ে নিজের গোপনীয়তা রক্ষা করে সরাসরি যে কোনো অভিযোগ জানাতে পারবেন লেবার অফিসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে শ্রমিকের অভিযোগ শুনতে লকডাউন এলাকায় নতুন অফিস

আপডেট সময় ১১:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০