ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৮৮ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক:  

কোভিড-১৯ পরিস্থিতিতে সৌদি আরবে আটকেপড়া ৩৮৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রোববার রাত সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে রিয়াদ এবং জেদ্দা থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধরা হয়েছে ২৮০০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৩৮০০ সৌদি রিয়াল।

করোনাভাইরাসের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রেখেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত সপ্তাহে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরুর সিদ্ধান্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপান সফরে প্রধানমন্ত্রী: অবকাঠামো ও বিনিয়োগে ১৩.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৮৮ বাংলাদেশি

আপডেট সময় ০১:০২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০