ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাকার বিনিময়ে করোনার ভুয়া সনদ, ৪ জন কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক: 

টাকার বিনিময়ে করোনাভাইরাস পজিটিভ বা নেগেটিভ ভুয়া সনদ সরবরাহকারী চক্রের ৪ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তিনদিনের রিমান্ড শেষে শনিবার আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই ফয়সাল মুন্সী।

এর পরিপ্রেক্ষিতে বিচারক ওই চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চার আসামিরা হলেন- ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)।

গত ১৫ জুন রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনার ভুয়া সনদপত্র, দুইটি কম্পিউটার, দুইটি প্রিন্টার ও দুইটি স্ক্যানার উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে আটকদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা দায়ের করে পুলিশ।

এরপর ১৬ জুন আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাকার বিনিময়ে করোনার ভুয়া সনদ, ৪ জন কারাগারে

আপডেট সময় ০৯:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০