ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বুধবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু

আকাশ আইসিটি ডেস্ক : 

১ হাজার ১৭ ফুটের একটি গ্রহাণু পৃথিবীর দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় দুপুর পৌনে একটার দিকে ৩ হাজার ৫১ হাত আকৃতির এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

এই গ্রহাণুটিকে চিহ্নিত করতে নাম দেয়া হয়েছে অ্যাস্টেরয়েড ৪৪১৯৮৭ (২০১০ এনওয়াই৬৫)। নাসা বলছে, বিশাল এই উল্কাখণ্ড পৃথিবী থেকে ২.৩ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে।

স্বাভাবিকভাবে এই দূরত্ব অনেক বেশি মনে হলেও মহাকাশ বিজ্ঞানীরা একে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলে থাকেন। নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীর ৪.৬৫ মিলিয়ন দূরত্বের ভেতরে থাকা যেকোনো গ্রহাণু বিপদের কারণ হতে পারে।
এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ২৮ হাজার মাইল অতিক্রম করে পৃথিবীর দিকে আসছে। ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আকাশে যে উল্কাপাত হয় এটি তার চেয়ে ১৫ গুণ বড়! ওই ঘটনায় শহরটির অনেক জানালা গুড়িয়ে যাওয়ার পাশাপাশি ১ হাজারের বেশি মানুষ আহত হন।

এই গ্রহাণুর কারণে পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে কি না, সে বিষয়ে বিজ্ঞানীরা কোনো তথ্য দেননি। শুধু বলেছেন, ভবিষ্যতে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। সূত্র: ইন্টারনেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বুধবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু

আপডেট সময় ০৩:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০