ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তোর পর্বে দেশের মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধির তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৬৯ ডলার। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হয়েছে। কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে বৈদেশিক সহায়তার অর্থছাড় নিয়েও কথা বলেন আমির খসরু। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৬৮ শতাংশ আদায় হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লার পক্ষে এস এম জিলানীর উত্থাপিত প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী।

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ ছিল। সরকার চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বিনিময় হারের অস্থিরতা পণ্যমূল্য নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বৈদেশিক সহায়তার অর্থছাড় নিয়ে অর্থমন্ত্রী জানান, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে অর্থছাড় ৬০ শতাংশ কমেছে। অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক সংকটের কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি তৈরি হয়েছে। তবে অর্থছাড় বাড়াতে উন্নয়ন সহযোগীদের সাথে নিয়মিত আলোচনা ও পর্যালোচনা চলছে। এছাড়া বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখতে উচ্চ সুদের স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ২৯৫ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

৩০ জুন পর্যন্ত দেশের মোট আনুমানিক ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা বলে সংসদে জানান মন্ত্রী। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে ঋণ ও সুদ পরিশোধের জন্য ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে, যার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা।

রপ্তানি ও আমদানি বাণিজ্যের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যেখানে আমদানি ব্যয় ছিল ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ ও আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।

বিমা খাতের অনিয়ম নিয়ে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ও সংরক্ষিত আসনের নজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ খাতে বিশৃঙ্খলা রয়েছে। পাওনা পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আইন সংশোধন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, গ্রাহকের অর্থে জমি কেনা বিমা কোম্পানিগুলোকে সেই সম্পদ বিক্রি করে পাওনা পরিশোধে বাধ্য করা হচ্ছে। অনেক কোম্পানি গ্রাহকদের অর্থ দিয়ে জমি কিনেছে।

গোপালগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে এস এম জিলানীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে এমন কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে সম্ভাবনা যাচাই করা যেতে পারে। এছাড়া ব্যাংকিং সেবায় সুদবিহীন ঋণের সুযোগ না থাকলেও কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও যুবকদের জন্য ১৫টি বিশেষ প্যাকেজে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রয়েছে।

ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ খাতের সুবিধার্থে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির আয় সম্পূর্ণ করমুক্ত। ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫০ লাখ এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে কর অব্যাহতি রয়েছে। এছাড়া প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ব্যবসার ক্ষেত্রে ৯ বছরের জন্য টার্নওভার কর মওকুফ করা হয়েছে। কর রিটার্ন সহজীকরণ ও আপিলের খরচ কমানোর মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এ ছাড়া কর রিটার্ন দাখিল সহজ করা, কর সংক্রান্ত আপিলের খরচ কমানো এবং বিভিন্ন ব্যবসায়িক খাতে উৎসে কর ও অগ্রিম কর কমানোর উদ্যোগের কথাও বলেন অর্থমন্ত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার, জানালেন অর্থমন্ত্রী

মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার, জানালেন অর্থমন্ত্রী

আপডেট সময় ১২:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬