ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে বিমান বহর সম্প্রসারণের পাশাপাশি কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার ১০ নভেম্বর সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন। দুপুরে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের একটি প্রতিনিধিদল মন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি সরকারের এসব উদ্যোগ তুলে ধরেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো।

সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন, লিজিং এবং এভিয়েশন সম্পদ ব্যবস্থাপনায় তাঁর প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশের বিমান খাতে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়েও মন্ত্রীর সাথে আলোচনা করেন তিনি।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে শক্তিশালী ও লাভজনক করতে বর্তমান সরকার কাজ করছে। এর অংশ হিসেবে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন উড়োজাহাজ পেতে কিছুটা সময় প্রয়োজন। তাই সাময়িক চাহিদা মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। লিজ নেওয়ার ক্ষেত্রে কেবল আর্থিক দিক নয়, বরং উড়োজাহাজের উড্ডয়নকাল, রক্ষণাবেক্ষণের ইতিহাস এবং কারিগরি সক্ষমতার মতো বিষয়গুলো কঠোরভাবে যাচাই করা হবে। নিরাপত্তা ও কার্যকর সেবার মান নিশ্চিত হওয়ার পরই লিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি উড়োজাহাজকে কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনাও সরকারের রয়েছে। মন্ত্রী জানান, কার্গো সক্ষমতা বৃদ্ধি পেলে বাংলাদেশের রপ্তানিমুখী পণ্য বিশ্ববাজারে দ্রুত পৌঁছানো সহজ হবে। এটি একই সঙ্গে বিমান পরিবহনের চাহিদাপূরণ ও এয়ারলাইন্সের আয় বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে।

হাইবারি গ্রুপের পক্ষ থেকে বিমান খাতের উন্নয়ন, লিজিং বা কার্গো সক্ষমতা বৃদ্ধিতে কোনো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়া হলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, যেকোনো চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থ, আর্থিক সম্ভাব্যতা এবং দীর্ঘমেয়াদি সুফলকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের এভিয়েশন খাতের আধুনিকায়ন এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি পাবে বলে সরকার আশা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সুন্নাহর গুরুত্ব তুলে ধরতে বিশেষ প্রচারাভিযান শুরু

বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

আপডেট সময় ১২:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬