ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

মাদ্রিদ ফিরে গেলেন ২৭৩ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক:  

ছুটিতে দেশে আসার পর করোনায় আটকা পড়া ২৭৩ জন প্রবাসী বাংলাদেশি স্পেনের মাদ্রিদে ফিরে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তারা ঢাকা ছাড়েন।

শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিশেষ ফ্লাইটটি মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার  বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। ছুটি শেষ হওয়ায় মাদ্রিদে ফিরতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় (মাদ্রিদ) দুপুর ১টা ১৫ মিনিটে মাদ্রিদে অবতরণ করার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

মাদ্রিদ ফিরে গেলেন ২৭৩ বাংলাদেশি

আপডেট সময় ০৮:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০