ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি, হাটহাজারী মাদ্রাসায় শীর্ষপদে রদবদল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ পদে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে নতুন করে মুঈনে মুহতামিম (সহযোগী পরিচালক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় মজলিসে শূরার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বর্তমান মহাপরিচালক আল্লামা আহমদ শফী আমৃত্যু এ পদে থাকবেন বলেও সিদ্ধান্ত হয়েছে।

আল্লামা আহমদ শফীর ছেলে ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, বুধবার সকাল ১০টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত শূরা কমিটির বৈঠক চলে। বৈঠক শুরুর আড়াই ঘণ্টার বেশি সময় পর দুপুর পৌনে ১টার দিকে আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত হন।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই মাদ্রাসা পরিচালনা কমিটির মজলিশে শুরার বৈঠকের সিদ্ধান্ত মতে আল্লামা বাবুনগরীকে সহযোগী পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছিল।

জানা গেছে, হাটহাজারী মাদ্রাসার শূরা সদস্যের কয়েকজন মৃত্যুবরণ করেছে। এরমধ্যে একজন শয্যাশায়ী হওয়ায় তিনি ছাড়া অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মজলিসে শূরার উল্লেখযোগ্য সদস্যরা হলেন- ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।

এ দিকে শূরা বৈঠক তথা মাদ্রাসার শীর্ষ পদে শাহ আহমদ শফীর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে তৎপরতায় প্রকাশ্যে আসা দুই পক্ষের দ্বন্দ্বে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এমন শংকায় হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি, হাটহাজারী মাদ্রাসায় শীর্ষপদে রদবদল

আপডেট সময় ০৬:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০