ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

দুবাই থেকে ইউএস-বাংলায় ফিরলেন আরো ১৫৮ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক: 

দুবাই থেকে ইউএস-বাংলায় ফিরলেন আরো ১৫৮ বাংলাদেশি করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির প্রাদুর্ভাবের কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া আরো ১৫৮ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৫ জুন) বিশেষ ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে ১৫৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ও সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকায় অবতরণ করে।

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করা ও ২ জোড়া ডিসপোসিবল গ্লাভস ও মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের অধিক সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না তারা। এমতাবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় দুবাই থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

দুবাই থেকে ইউএস-বাংলায় ফিরলেন আরো ১৫৮ বাংলাদেশি

আপডেট সময় ১২:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০