ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

ঢাবি সিনেটে তিন সিন্ডিকেট সদস্য নির্বাচিত

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আগামী এক বছরের জন্য তিনজনকে নির্বাচিত করা হয়েছে।

রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ নির্বাচন সম্পন্ন হয়।

শিক্ষক ক্যাটাগরি এবং রে‌জিস্ট্রার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এবং বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম বাহালুল মজনুন।

বিশিষ্ট নাগরিক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খান নির্বাচিত হন। এছাড়া ফিন্যান্স ক‌মি‌টির (এফ‌সি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।

এর আগে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন শুরু হয়। বাজেটবিহীন সিনেট অধিবেশনকে গুরুত্বহীন উল্লেখ করে অধিবেশন অংশগ্রহণ করেননি বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-উপাচার্য। একই কারণে উপস্থিত হননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন। এজন্য সিনেট অধিবেশন একাই পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

ঢাবি সিনেটে তিন সিন্ডিকেট সদস্য নির্বাচিত

আপডেট সময় ১১:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০