ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

করোনার কারণে বাতিল হতে পারে এবারের হজ: ফিনান্সিয়াল এক্সপ্রেস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় হজ নিয়ে আশঙ্কার মুখে পড়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু কর্মকর্তা সৌদি শীর্ষ মহলকে চাপ দিচ্ছে হজ বাতিলের জন্য। করোনা মহামারির কারণে ইতিহাসের এই প্রথমবারের মতো হজ বাতিলের সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে সৌদি আরব। ১৯৩২ সালে বর্তমান সৌদি ক্ষমতা প্রতিষ্ঠার পর প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলো দেশটি।

সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা সূত্রে এই খবর দিয়েছি ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল এক্সপ্রেস।

ধর্মীয় গুরুত্ব ছাড়াও সৌদি আরবের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই হজ। প্রতি বছর হজ ও উমরাহ থেকে ১২ বিলিয়নেরও বেশি ডলার আয় করে দেশটি।
জুলাইয়ের শেষের দিকে এবার হজের দিনক্ষণ পড়েছে। বিশ্বমুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতটি ঘটে সৌদি আরবের মক্কায় কাবা শরিফকে কেন্দ্র করে। এসময় দুই মিলিয়নেরও বেশি মুসলিম বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করে।

তবে কয়েকদিন আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্তের কথা ভাবছে সৌদি আরব। সে ক্ষেত্রে প্রত্যেক দেশ থেকে যে পরিমাণ হজযাত্রী যাওয়ার কথা অন্যান্যবারের তুলনায় এবার তার ২০ শতাংশ মানুষ আসতে অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে তারা এবছর তাদের নাগরিকদের হজ করতে যাওয়ার অনুমতি দেবে না। এরপর এমন সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। দেশটিও করোনা সংক্রমণ রোধে নিজের নাগরিকদের জন্য এই বছরের হজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

করোনার কারণে বাতিল হতে পারে এবারের হজ: ফিনান্সিয়াল এক্সপ্রেস

আপডেট সময় ১১:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০