ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

মালয়েশিয়ায় ফের করোনার জাল সনদ বিক্রি, ৩ বাংলাদেশি গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মালয়েশিয়ায় করোনার জাল সনদ বিক্রির ঘটনায় আরও তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এই নিয়ে একই অভিযোগে মোট ৫ জন বাংলাদেশিকেগ্রেফতার করা হলো।

গত ৯ জুন রাজধানী কুয়ালালামপুরের জালান তেংকাত টোংশিন থেকে তাদের গ্রেফতার করে মালয়েশিয়া পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও একটি করোনা জাল সনদ উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন বাংলাদেশি বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করেন বলে জানায় পুলিশ।

এর আগে গত ৫ জুন করোনা জাল সনদ বিক্রির অভিযোগে ২বাংলাদেশিকে গ্রেফতারকরে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৫ জুন স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় কুয়ালালামপুরের জালান আলোর দুটি দোকানে অভিযান চালায় পুলিশ। সেখানে ১ হাজার টাকার বিনিময়ে বিদেশিদের কাছে করোনাভাইরাসের জাল নেগেটিভ রিপোর্ট বিক্রি করার সময় পুলিশের কাছে ধরা দুই বাংলাদেশি।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি জাল কোভিড -১৯ স্ক্রিনিং পরীক্ষার রিপোর্ট, একটি ফাঁকা ল্যাবলিঙ্ক মেডিকেল ল্যাবরেটরি লেটারহেড এবং মালায় রিঙ্গিত ১ হাজার ৩৩১ ( বাংলাদেশি মূদ্রায় ২৬ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়।

এছাড়াও দুটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, দুটি ল্যামিনেটর মেশিন এবং কোভিড -১৯ স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের দুটি শীটসহ বেশ কয়েকটি আইটেমও বাজেয়াপ্ত করে পুলিশ।

গ্রেফতার হওয়া ৫ বাংলাদেশির বিরুদ্ধে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ১৯৮৮ এর ধারা ২২ (ডি), দণ্ডবিধির ধারা ৪৬৮, দণ্ডবিধির ধারা ৪৭১ এবং ইমিগ্রেশন আইনের ধারা ৬ (১) (সি) এর অধীনে মামলাগুলি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপান সফরে প্রধানমন্ত্রী: অবকাঠামো ও বিনিয়োগে ১৩.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব

মালয়েশিয়ায় ফের করোনার জাল সনদ বিক্রি, ৩ বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় ০১:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০