ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

বস্তি অপসারণের উদ্যোগ সরকারের

আকাশ জাতীয় ডেস্ক:  

পরিকল্পিত উপায়ে বস্তি অপসারণ ও বস্তিবাসীদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে গত ৩১ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ সদস্যের এই কমিটি গঠন করে আদেশ জারি করা হয়।

কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী, ভূমিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, জননিরাপত্তা সচিব, রেলপথ সচিব, স্থানীয় সরকার সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব, ভূমিসচিব, সেতু সচিব, সমাজকল্যাণ সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত সচিবও কমিটিতে রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বস্তি অপসারণের আগে বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য পরিকল্পনা প্রস্তুত করবে এই কমিটি। বস্তি গড়ে ওঠা স্থানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুরোধ বিবেচনা করে পরিকল্পিত উপায়ে বস্তি অপসারণের পরিকল্পনা গ্রহণ করা হবে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও অসামাজিক কার্যক্রম বন্ধে বস্তি অপসারণের প্রয়োজনীয়তা, প্রতিক্রিয়া ও মানবিক বিষয়াবলী পর্যালোচনা করে পদক্ষেপ নেবে এই কমিটি।

এছাড়া কমিটি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া অর্থের যথাযথ হিসাব সংরক্ষণ ও নিরীক্ষার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে।

কমিটি প্রয়োজন অনুসারে সভা অনুষ্ঠান ছাড়াও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তি অপসারণের উদ্যোগ সরকারের

আপডেট সময় ০৮:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০